ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংসদ আনার হত্যায় জড়িত আরো দুজন ভারতে আছেন : ডিবিপ্রধান

সংসদ সদস্য  আনার হত্যার ঘটনায় সরাসরি জড়িত আরো দুইজন ভারতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।


হারুন অর রশিদ বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে এখনো ভারতে দুজন আছেন। তারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নয়জন গ্রেফতার আছেন।


গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আট দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। এখনো মরদেহের সন্ধান না মিললেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত যে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑